অগ্নিনিরয়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘সূর্যতামসী’তে যে রহস্যের খেলা শুরু হয়েছিল, কৌশিক মজুমদারের ‘অগ্নিনিরয়’ সেই খেলার শেষ চরণ। শতবর্ষ আগে ঘটে যাওয়া ভয়াবহ এক পাপ, যা প্রকাশ পেলে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি পর্যন্ত টলে যেতে পারে, তা লুকিয়ে রাখতে চেয়েছিল গোটা এক মানবগোষ্ঠী। সেই পাপ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এ এক অভিশাপ, যা কাউকেই অনাহত রাখে না। ‘অগ্নিনিরয়’ সেই অন্ধকারের দিনলিপি।
এই মহাকাব্যিক উপন্যাসে প্রিয়নাথ মুখার্জি, গণপতি, সাইগারসন, তারিণী আর তুর্বসুর পাশাপাশি উজ্জ্বল হয়ে ওঠে লাজুক শৈলচরণ, নির্ভয় লখন কিংবা বৃহন্নলা রামানুজের মতো প্রান্তিক মানুষজন। একের পর এক আসে মৃত্যু, হত্যা, দুর্ঘটনা। মহারাণীর প্রাণভোমরা লুকিয়ে থাকে প্রাচীন এক কাঠের বাক্সে। কে দেবে সেই বাক্সের সন্ধান? আর ভূতকে বশ করবে কে? হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ আর প্রেমের এই কাহিনির শেষে জাগরুক থাকে শুধু মানবতা।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848018798 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 262 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |