কপি বেছে নিন
50৳100৳Save 50৳ (50%)
Out of stock
Qty
Wishlist
Share

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস 'ইছামতী' ১৯৫০ সালে প্রকাশিত হয়েছিল মহাকাব্যিক আখ্যানের এক অনন্য দলিল হিসেবে। উপন্যাসের কেন্দ্রে রয়েছেন কুলীন ব্রাহ্মণ ভবানী বাঁড়ুয্যে, যার তিন স্ত্রী তিলু, বিলু আর নিলু। ভবানী মানুষের মাঝেই খুঁজে বেড়ান ঈশ্বরের সাক্ষাৎ।

নীলচাষ ও নীলবিদ্রোহকে কেন্দ্র করে গড়ে উঠলেও এই উপন্যাসে নেই ঘটনার ঘনঘটা বা উত্তেজনার বাড়াবাড়ি। নীলচাষিদের ওপর অত্যাচারী শিপটনের নিপীড়ন, ব্রাহ্মণ দেওয়ান রাজারাম রায়, আমিন প্রসন্ন চক্কত্তি আর অন্ত্যজ রমণী গয়ার মতো চরিত্রদের নিয়ে এগিয়েছে কাহিনি। প্রজাপীড়ন যেমন আছে, তেমনি আছে প্রজাদের প্রতিবাদও। হিংসার সব উপাদান থাকলেও প্রকাশ সংযত ও সংহত।

তলস্তয়ের 'ওয়ার অ্যান্ড পিস'-এর মতোই ঔপনিবেশিক বাংলার চিরায়ত রূপ এখানে ফুটে উঠেছে। ইছামতী নদীর ধারের গ্রামগুলোর জীবনপ্রবাহ, বন-নিকুঞ্জের মরা-বাঁচার ইতিহাস, কত সূর্যোদয় আর সূর্যাস্তের নিঃশব্দ সাক্ষী হয়ে উঠেছে এই উপন্যাস। আবহমান কালের এক প্রতীকে পরিণত হওয়া 'ইছামতী' বাংলা সাহিত্যের অনন্য সম্পদ।

প্রকাশনী:বুকস ফেয়ার
সংস্করণ:2012
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847015801442
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

বাংলাদেশি লেখকদের বই এর আরও বই

See all

চিরায়ত উপন্যাস এর আরও বই

See all

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর আরও বই

More Categories

See all

বুকস ফেয়ার এর আরও বই

See all

You May Also Like

See all