কমলাকান্তের দপ্তর
Categories
কপি বেছে নিন
150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কমলাকান্তের দপ্তর' বাংলা সাহিত্যে এক অনন্য মর্যাদার দাবিদার। বিষয়ের বৈচিত্র্য, পরিকল্পনার অভিনবত্ব আর জীবনভাবনার গভীরতা তো আছেই, সবচেয়ে বড় কথা প্রকাশভঙ্গির নতুনত্বে এই রচনা যুগান্তকারী। কত লঘু চালে কত গুরুতর বিষয় উপস্থাপন করা যায়, তার একক দৃষ্টান্ত এই বইটি।
উঁচু হাসির আড়ালে যে নীরব বেদনার অশ্রু ঝরে, তা এই লেখায় বারবার ধরা পড়ে। ব্যঙ্গবিদ্রূপের তীর ছুঁড়তে ছুঁড়তেই যেন লেখক নিজেই আহত হন। 'কমলাকান্ত'-এ আমরা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় ব্যক্তিত্বকে নানাভাবে আবিষ্কার করি, যে ব্যক্তিত্ব তাঁর অন্যান্য রচনায় এতটা স্পষ্ট নয়। যারা বাংলা সাহিত্যের ধ্রুপদী রসাস্বাদনে আগ্রহী, তাদের জন্য এই বই এক অপরিহার্য পাঠ।
| প্রকাশনী | : | বিশ্বসাহিত্য ভবন |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।