দেয়ালে তাদের ছায়া তবু

by ইশরাক অর্ণব

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

206৳275৳Save 69৳ (25%)
Qty
Wishlist
Share

কেউ কেউ এই পৃথিবীতে জন্মগত গল্পবলিয়ে হয়ে আসে, আবার কেউ কেউ হয় আশরাফ জাহেদী। তাকে গল্পবলিয়ে বলা যায় না মোটেও, কারণ সামান্য একটি লেখা দাঁড় করাতেও তাকে অকল্পনীয় সংগ্রাম করতে হয়। ধীর পায়ে এক পা এগোলেই দেড় পা পেছাতে হয় তাকে। কিন্তু সেই জাহেদীর সামনেই হঠাৎ বাস্তব হয়ে উঠতে থাকে গল্পের চরিত্রগুলো, ঘটতে থাকে একের পর এক অবিশ্বাস্য ঘটনা। এগুলো কি তার ভ্রম, নাকি সত্যিই তার সাথে অলৌকিক কিছু ঘটছে?

মনোবিদ ও শিক্ষক শহীদুল জহির শেলির কাছে যুক্তিই সবকিছু। তিনি মিসির আলি নন, তবে যুক্তি দিয়েই হয়তো খণ্ডন করতে হবে কিছু অতিপ্রাকৃত ঘটনা। যুক্তি নামক 'ফ্র্যাঙ্কেস্টাইনকে' গুরুত্ব দিতে গিয়ে সমস্যায় পড়বেন না তো প্রফেসর শেলি? প্যারানর্মাল ইনভেস্টিগেটর ম্যাকবেথ সারাজীবন ছুটে বেড়িয়েছে অলৌকিকতার পেছনে। বনঘেঁষা এক প্রত্যন্ত গ্রামে এমন কী ঘটেছিল তার সাথে? এবার অলৌকিকের পিছনে ছুটতে গিয়ে ম্যাকবেথ এমন কিছুর মুখোমুখি হবে না তো যা তাকে বানিয়ে দেবে শেক্সপীয়রীয় ট্র্যাজেডির নায়ক? হরর, ফ্যান্টাসি, সাইকোলজি, ডার্ক হিউমার, মিথলজি, এক চিমটি জাদুবাস্তবতা আর উদ্ভট, ব্যাখ্যাহীন কিছু চরিত্র নিয়েই গড়ে উঠেছে ইশরাক অর্ণবের 'দেয়ালে তাদের ছায়া তবু'।

প্রকাশনী:আফসার ব্রাদার্স
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849857808
পৃষ্ঠা সংখ্যা:108
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all