জাতিস্মর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দেশে হঠাৎ আবির্ভাব হয়েছে এক অদ্ভুত খুনির, সঙ্গে একজন রহস্যময় প্রতিভাধর। আর এই দুইয়ের সঙ্গে জাতিস্মরের সম্পর্ক কী? একটি দুর্ঘটনা বা একটি মৃত্যুর ঘটনা—একেক জন একেক রকমভাবে বর্ণনা করছে, কিন্তু এর কারণ কী? এনট্রপির সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে? ঢাকায় বেড়াতে এসে বাজ অলড্রিনের পকেট থেকে পড়ে যায় একটি রহস্যময় চিঠি, যাতে বলা হয়েছে কয়েক হাজার বছর আগে একদল মানুষ চাঁদে বসতি স্থাপন করেছিল।
হঠাৎ করেই কড়ই গাছেরা আক্রমণাত্মক হয়ে উঠেছে—এর সঙ্গে জগদীশচন্দ্র বসু আর রবীন্দ্রনাথের সম্পর্কই বা কী? আবার মৃত্যুর স্বাদ কেমন, তা জানতে চায় এক অমর ভিনগ্রহী গোষ্ঠী, আর তারা জামিলকে ব্যবহার করছে ঘুটি হিসেবে। সেই ফাঁদ থেকে জামিল কীভাবে মুক্তি পাবে? সব প্রশ্নের উত্তর জানা দরকার জামিলের, কিন্তু প্রতিটি ধাপে মৃত্যুর হাতছানি। বৈজ্ঞানিক সত্যের সন্ধান করে কি জামিল নিজেকে রক্ষা করতে পারবে?
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849733942 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |