ডায়াসপোরা ব্লুস
by মাশুদুল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাশুদুল হকের ‘ডায়াসপোরা ব্লুস’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এহসান। সে বুঝতে পারে, তার জীবন কোনো সরল রেখায় চলছে না, বরং সে আটকে পড়েছে এক বহুমাত্রিক ধাঁধায়। ঢাকার খিলখেত আর সমুদ্রপাড়ের উজানতলী- দুই জায়গায় তার অবস্থান ভিন্ন দুটি উদ্দেশ্যে। অরোরাল্যান্ডের আকাশে কেন তিনটি সূর্য? সেখানকার সব ছেলেমেয়ের বয়স কেন কুড়ি? ইংল্যান্ডের এক শহরতলীতে সতেরো বছরের তরুণী কেন পালিয়ে বেড়াচ্ছে? আর ধানক্ষেতে এক ভালুক কেন মৌচাক রেখে তাকে বধ করার সংকল্প নিয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে এহসান দ্বারস্থ হয় মনোজগতের গলি-ঘুপচি চেনা এক প্রবীণ প্রজ্ঞাবানের কাছে।
প্রবীণ ব্যক্তিটি পথের সন্ধান বাতলে দিলেও বিপজ্জনক দরজাগুলো খুলতে হয় এহসানকেই। দ্বিধা, ঔচিত্যবোধ, প্রতিহিংসা, বিসর্জন আর অর্জনের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কারের এক অভূতপূর্ব যাত্রায় পাঠককে নিয়ে যায় এই উপন্যাস।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849857877 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |