না
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আনারুল হক আনাদের উপন্যাস 'না' শব্দটিকে কেন্দ্র করে নির্মিত এক ভিন্নধর্মী আখ্যান। 'না' কোনো রক্ত-মাংসের শরীর নয়, কিন্তু এই উপন্যাসের মূল অনুষঙ্গ। মানবিক বান্ধব সমাজ নির্মাণে 'না' একটি সময়ের হাতিয়ার। কর্ম অনুশীলনে 'না'-এর অনুপ্রবেশ ব্যক্তিকে নিয়ে যায় সত্যের অনুসন্ধানে। ফলে সৎ মানুষের সমষ্টিতে গড়ে ওঠে মিথ্যাবিহীন সামাজিক কাঠামো, যারা পরাভূত করবে সব অনাচার।
এই সমাজে কিছু ব্যতিক্রম চরিত্রও আছে, যারা লোকবিশ্বাস ও অপসংস্কৃতির যবনিকা ঘটিয়ে পরিকল্পিত ভাবনাকে বাস্তবতার কাছে নিয়ে যেতে চায়। ঘটনা প্রবাহে আছে প্রাচীন ও নতুনের মানসিক বিবাদ। এই দ্বন্দ্ব মানবিক সম্পর্কে ফাটল ধরাতে পারেনি, বরং পারস্পরিক জীবনাবোধ সমাজকে ঐক্যের পথে নিয়ে যায়। চিন্তা-উদ্দীপক এই উপন্যাস পাঠককে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848014109 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 78 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |