বীরবলের হাসির গল্প
Categories
কপি বেছে নিন
150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share
বীরবলের জন্মস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি বুন্দেলখণ্ডে জন্মেছিলেন, আবার কারও মতে বারানসীতে। 'বীরবল' শব্দের অর্থ জ্ঞানী। জাতিতে ব্রাহ্মণ এই বীরবল সংস্কৃত, আরবি ও ফারসি ভাষায় অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। জ্ঞান, পাণ্ডিত্য, হাস্যরসিকতা ও কাব্য প্রতিভার কারণে তিনি বাদশা আকবরের বিশেষ প্রিয়পাত্র এবং প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন।
শুধু সমাজের ত্রুটিই নয়, স্বয়ং বাদশা আকবরের অনেক ভুলকেও বীরবল বিদ্রূপের মাধ্যমে তুলে ধরতেন। তার কিছু গল্প বাস্তব ঘটনা থেকে নেওয়া, আবার কিছু সম্পূর্ণ কল্পিত। তবে সব গল্পের মধ্যেই আছে প্রখর বুদ্ধির দীপ্তি ও গভীর অন্তর্দৃষ্টি, যা রাজসভার জ্ঞানীগুণী ও বাদশাকেও অভিভূত করত। ছোট পাঠকদের জন্য সংকলিত এই গল্পগুলো আনন্দ ও বুদ্ধির চর্চা দুটোই দেবে।
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | 1st published,2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847016400127 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |