কপি বেছে নিন
262৳350৳Save 88৳ (25%)
Qty
Wishlist
Share

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'পঞ্চগ্রাম' ১৯৪৪ সালে প্রকাশিত এক অনন্য উপন্যাস। এটি 'গণদেবতা'র সমাপিকা এবং কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গীকৃত। রাঢ়ের সাঁওতাল, বাগদি, বোষ্টম, বাউরি, ডোমদের জীবন ফিরে ফিরে এসেছে তারাশঙ্করের লেখায়। 'গণদেবতা' আর 'পঞ্চগ্রাম' পৃথক বই হলেও এরা একই মহাকাব্যের দুটি খণ্ড, লেখকের আদি পরিকল্পনা ছিল 'চণ্ডীমণ্ডপ' ও 'পঞ্চগ্রাম' নামে দুই খণ্ডে মহাকাব্য রচনার।

উপন্যাসে উঠে এসেছে ব্যক্তিগত আকাঙ্ক্ষা আর অর্থই যে নব্য পুঁজিতে নির্মিত সমাজের ভিত্তি, সেই ঘটমান বর্তমানের শিল্পিত রূপায়ণ। গান্ধিবাদে বিশ্বাসী তারাশঙ্করের লেখায় গ্রামসমাজকে একীভূত জনগোষ্ঠীর চেহারায় দেখার বাসনা প্রকট। প্রাচীন বিধান আর প্রতিষ্ঠানকে হঠিয়ে জেগে উঠছে নবীন সমাজ, এই গর্ভযন্ত্রণার মানবিক বর্ণনাই তাকে দিয়েছে বাঙালির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের ভাষ্যকারের মর্যাদা।

প্রকাশনী:রাবেয়া বুকস্
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847016401155
পৃষ্ঠা সংখ্যা:284
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all