Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে বিশ্ববিখ্যাত, তাঁর জীবনকথা নিয়ে 'আমার জীবন আমার বাণী' গ্রন্থটি। ১৮৬৯ সালের ২রা অক্টোবর গুজরাতের পোরবন্দর শহরে তাঁর জন্ম। পিতা করমচাঁদ বা কাবা গান্ধী, মাতা পুতলি বাঈ। মোহনদাস ছিলেন পিতার চতুর্থ স্ত্রীর চতুর্থ ও শেষ সন্তান। গান্ধী পরিবার ছিল বৈশ্য জাতির 'মৌর্য' শাখার অন্তর্ভুক্ত, যাঁরা গুজরাতিতে 'মুদি' নামে পরিচিত ছিলেন। পূর্বপুরুষরা একসময় মুদিখানা ব্যবসা করতেন। হিন্দু বর্ণাশ্রম অনুযায়ী বৈশ্যদের অবস্থান ছিল ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের নীচে কিন্তু শূদ্রের উপরে।

পোরবন্দর ছিল আরব সাগরতীরবর্তী একটি দেশীয় রাজ্য। ১৮৭২ সালের জনগণনা অনুযায়ী শহরের বাসিন্দা ছিল ৭২,০৭৭ জন। পোরবন্দর থেকে ১২০ মাইল পূর্বে অবস্থিত দ্বীপময় রাজকোটে থাকতেন ব্রিটিশ রেসিডেন্ট, যাঁর তত্ত্বাবধানে ভারতীয় রাজকুমারের অধীনে পোরবন্দর শাসিত হতো। গান্ধিজির ঊর্ধ্বতন দুই পুরুষ ছিলেন পোরবন্দর রাজ্যের দেওয়ান বা প্রধানমন্ত্রী। দাদু উত্তমচাঁদ বা ওতা গান্ধি দেওয়ান হিসেবে খ্যাতি অর্জন করলেও রাজার সঙ্গে এক বিবাদে জড়িয়ে পড়েছিলেন।

প্রকাশনী:রাবেয়া বুকস্
সংস্করণ:1st Published, 2013
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847016400131
পৃষ্ঠা সংখ্যা:231
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all