মুক্তিযুদ্ধ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা শেষ হয়ে গেছে এমন বলা যাবে না। প্রতিটি প্রজন্মের লেখক ও গবেষকেরা এই বিষয়ে লিখেছেন, তবুও জানার বাকি থেকে যায় অনেক কিছু। প্রতি বছর মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে, পাশাপাশি নাটক, কবিতা, গান, গল্প, উপন্যাস এমনকি চলচ্চিত্রও নির্মিত হচ্ছে। সাহাদত হোসেন খানের 'মুক্তিযুদ্ধ' বইটি তার ব্যতিক্রম নয়। লেখক তাঁর বইয়ে নতুন তথ্য উপস্থাপন করেছেন, যেমন '২৬৭ দিনের মুক্তিযুদ্ধ' শিরোনামে তিনি প্রমাণ করেছেন মুক্তিযুদ্ধ ছিল ২৬৭ দিনের। তাঁর আগের বই 'মুক্তিযুদ্ধের ১৬ জন সেক্টর কমান্ডার'-এ দেখিয়েছেন সেক্টর কমান্ডার ছিলেন ১৬ জন। এই বইয়ে লেখক ১৯৭১ সালে দেশের ১৯টি জেলার মুক্তিযুদ্ধের বর্ণনা দিয়েছেন। এছাড়াও তিনি এমন অনেক বীরের গল্প তুলে এনেছেন, যাদের কথা আমরা জানতাম না। ৫০ বছর আগে মুক্তিযুদ্ধ শেষ হলেও বইটি পড়লে পাঠকের মনে হবে তিনি যেন মুক্তিযুদ্ধের সময়টা নিজের চোখে দেখছেন।
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848014738 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 653 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |