জিন্না পাকিস্তান নতুন ভাবনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায়ের 'জিন্না পাকিস্তান নতুন ভাবনা' গ্রন্থে দেখা যায়, মুসলিম লীগের ভগ্নস্তূপ থেকে জিন্না কীভাবে নতুন পথের সন্ধান করছিলেন। লক্ষ্য ছিল প্রাদেশিক আইনসভার নির্বাচনে মুসলমানদের এক শক্তিশালী ফ্রন্ট গঠন, যাতে ভবিষ্যৎ শাসনব্যবস্থায় তাদের যথাযোগ্য স্থান নিশ্চিত হয় এবং পূর্ণ স্বায়ত্তশাসনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়। বোম্বের লীগ অধিবেশনে সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠানের খরচ চালাতে ৫ লক্ষ টাকা তোলা হবে। আলীগড় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যুক্ত হন তরুণ স্বেচ্ছাসেবকরা।
এই প্রচেষ্টা ছিল গান্ধীর অসহযোগ আন্দোলনের শিক্ষাপ্রতিষ্ঠান বয়কট ও তিলক স্বরাজ্য ফান্ডের ১ কোটি টাকা সংগ্রহের অনুরূপ। তবে জিন্না ছিলেন অভিজাত, জনমুখী রাজনীতির গান্ধীর পদ্ধতিতে তার আপত্তি ছিল। কিন্তু বাস্তব প্রয়োজনের তাগিদে তাকেও সেই পথই বেছে নিতে হলো। লাহোরের শহীদগঞ্জ মসজিদ আন্দোলনের মাধ্যমে মুসলিম জনসাধারণের সঙ্গে জিন্নার প্রথম পরিচয় ঘটে। বোম্বে অধিবেশনের পর ক্রমে তা দৃঢ় হতে থাকে এবং লখনউয়ের বাৎসরিক অধিবেশনে তিনি একপ্রকার গণনায়কের ভূমিকা নেন—যদিও তা ছিল বিশেষ একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ।
| প্রকাশনী | : | রাবেয়া বুকস্ |
| সংস্করণ | : | 1st published,february 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848014798 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |