Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাধারমণ দত্ত একজন সাধক ও মরমী কবি। ২০১৫ সালে তাঁর প্রয়াণের শতবর্ষ পেরিয়ে গেছে। তিনি রেখে গেছেন তাঁর দর্শন, কর্ম ও ভাবনা। যে গান কেবল অন্ত্যজ শ্রেণির নারী কণ্ঠে গীত হতো, সে গান এখন উচ্চ-নীচ সকল শ্রেণির মানুষের ভাবজগতে প্রবেশ করেছে। এখন কেবল ঘরে নয়, বাইরেও সমান তালে রাধারমণ চর্চিত হচ্ছে।
ড. বিশ্বজিৎ রায়ের 'রাধারমণের অপ্রকাশিত গান' বইটিতে উঠে এসেছে এই কিংবদন্তি স্রষ্টার দর্শন ও ভাব। তাঁর গান ও সুরের মধ্যে লুকিয়ে আছে এমন এক ভাবালুতা, যেখানে কণ্ঠ ভিজে আসে, নয়ন অশ্রুসিক্ত হয়ে ওঠে। চর্চার এমন এক মার্গে রাধারমণ উঠে এসেছেন, যা শতবর্ষ নয়, আরও কয়েকশ বছর ধরে নন্দিত আসনে তাঁকে অধিষ্ঠান করাবে।
কিংবদন্তিতুল্য এই মহান স্রষ্টা সম্পর্কে যে সব গল্প শোনা যায়, তার পুরোটাই সত্য না হলেও খানিকটা সত্যি বলে মনে হয়। মরমী সংগীত ও আধ্যাত্মিকতার অনুরাগীদের জন্য এই বইটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
| প্রকাশনী | : | অনুপম প্রকাশনী |
| সংস্করণ | : | Edition, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849438565 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |