কপি বেছে নিন
546৳700৳Save 154৳ (22%)
Qty
Wishlist
Share

জহির রায়হানের 'উপন্যাস সমগ্র' আমাদের কথাসাহিত্যের এক অমূল্য সম্পদ। চলচ্চিত্র নির্মাতা হিসেবে যেমন তিনি শ্রেষ্ঠ, তেমনই কথাসাহিত্যেও ছিলেন অগ্রগণ্য ব্যক্তিত্ব। আপাদমস্তক শিল্পী এই মানুষটি দুই অঙ্গনেই তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সংগ্রামী অভিযাত্রার প্রতিটি পর্যায়ে তিনি জাতিকে পথ দেখিয়েছেন, আর সেই ইতিহাসের বাঁকগুলো বাঙ্ময় হয়ে উঠেছে তাঁর রচনায়।

মাত্র ৩৬ বছরের স্বল্প আয়ুতে তিনি যে সৃষ্টিশীলতার ফসল রেখে গেছেন, তা তাঁকে করেছে অমর। স্বাধীনতার পরপরই তাঁর বিয়োগান্ত অন্তর্ধান জাতিকে যেমন বেদনায় মুহ্যমান করেছে, তেমনি চলচ্চিত্র ও সাহিত্য দুই শিল্পকেই করেছে রিক্ত। চলচ্চিত্রকার পরিচয়ের আড়ালে তাঁর সাহিত্যিক অবদান অনেকাংশে ঢাকা পড়ে গেছে। এই সংকলনের লক্ষ্য নবীন প্রজন্মের পাঠকদের কাছে সেই মহান কথাশিল্পীর প্রতিভার পূর্ণাঙ্গ পরিচয় পৌঁছে দেওয়া। বইটিতে স্থান পেয়েছে শেষ বিকেলের মেয়ে, তৃষ্ণা, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কত দিন, কয়েকটি মৃত্যু ও একুশে ফেব্রুয়ারি উপন্যাসগুলো।

প্রকাশনী:অনুপম প্রকাশনী
সংস্করণ:9th Print, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789844042667
পৃষ্ঠা সংখ্যা:423
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all