ফুটবলার বিজ্ঞানী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মালয়েশিয়ায় মারদেকা ফুটবল টুর্নামেন্টের আগে হায়দারের দিকে কারো নজর পড়েনি। বড় কোনো আসরে খেলার সুযোগ না পাওয়ায় সে নজর কাড়ার মতো কিছু দেখাতে পারেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১৬ জনের দল গঠন করলে হায়দার ১৬ নম্বরে নির্বাচিত হয়—যেখানে দলের ম্যানেজার আসাদুল হক ও কোচের তদবির ছিল, সে কথা সে জানতই না। আসাদুল হকের দৃঢ় বিশ্বাস, হায়দার অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী খেলোয়াড়, শুধু আধুনিক ফুটবলের যথাযথ প্রশিক্ষণ আর বড় দলে অভিষেকের সুযোগটাই তার হয়নি।
ঢাকার দ্বিতীয় শ্রেণির বাসাবো দলের খেলোয়াড় হায়দার এ বছরই পয়েন্টে শীর্ষ থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে তারই নেতৃত্বে। তার বাঁ পায়ের কাজ সহজাতভাবে নিপুণ, যদিও সংবাদপত্রে তার দক্ষতার কথা লেখা হয়েছে ছিটেফোঁটার মতো। অভিজাত দলের খেলোয়াড় নয়, বিত্তবান পরিবারের সন্তানও নয়—নিতান্ত সাধারণ ঘরের ছেলে হায়দারের প্রতি মিডিয়ার আনুকূল্য পাওয়ার যোগ্যতা-ই বা থাকে কোথায়! তপন চক্রবর্তীর 'ফুটবলার বিজ্ঞানী' বইটি এমনই এক প্রতিভাবান তরুণের গল্প।
| প্রকাশনী | : | অনুপম প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849312857 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |