মানুষের মৃত্যু হলে
সাম্প্রদায়িকতা বিরোধী গল্প সংকলন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নানা ধর্ম-সম্প্রদায়ের সমবায়ে গঠিত এদেশের সামাজিক বৈশিষ্ট্য হলো অসাম্প্রদায়িক মানবতা। আমাদের সংস্কৃতি আবহমানকাল ধরে এই সমন্বয়ী ধারায়ই পুষ্ট ও বিকশিত হয়ে আসছে। তবে লোকসাহিত্যের ক্ষেত্রে কথাটা প্রায় শতভাগ সত্যি হলেও নাগরিক সাহিত্যের বেলায় তা নাও হতে পারে।
পরাধীন আমলে, ঔপনিবেশিক শাসন কাঠামোর আওতায় আমাদের লেখক-সাহিত্যিকদের কারো কারো মধ্যে ধর্মীয় স্বাতন্ত্র্য চেতনা প্রবল হয়ে ওঠে। তার পেছনে নানা কার্যকারণ ও ক্রিয়া-প্রতিক্রিয়ার ভূমিকা ছিল। তবুও তা কখনোই আমাদের সংস্কৃতির মূল সুর হয়ে ওঠেনি। ১৯৪৭-এ দেশভাগ ও সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠাকে আমাদের লেখকদের অধিকাংশই সমর্থন করেছিলেন। তাঁদের অনেকেই সদিচ্ছাপূর্ণ ভ্রান্তির শিকার হয়েছিলেন।
দেশভাগকে তাঁরা উপমহাদেশের সাম্প্রদায়িক সমস্যার অবিকল্প সমাধান মনে করেছিলেন। বিভাগোত্তর উভয় দেশের অভিজ্ঞতা থেকে সেই ভ্রান্তি কাটতে তাঁদের সময় লাগেনি। এমনকি পাকিস্তান সৃষ্টির পর প্রথম দিনগুলোতেও তাঁরা নতুন দেশটিকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। 'মানুষের মৃত্যু হলে' বইটি এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করেছে।
| প্রকাশনী | : | অনুপম প্রকাশনী |
| সংস্করণ | : | 2nd Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849781424 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |