কপি বেছে নিন
234৳300৳Save 66৳ (22%)
Qty
Wishlist
Share

নিমাই ভট্টাচার্যের 'মেমসাহেব' একটি আত্মজীবনীমূলক উপন্যাস। প্রায় অবাঞ্ছিতের মতো গরিব ঘরে জন্ম তাঁর, সাড়ে তিন বছর বয়সে মাতৃবিয়োগ। অকল্পনীয় দুঃখকষ্ট আর অবিচার সহ্য করে একদিন যৌবনের মুখোমুখি হয়ে হঠাৎ সাংবাদিকতা শুরু করেন তিনি। পুরো বছর বেগার খাটার পর মাসিক মাত্র ১০ টাকা ভাতা মিলত, তাও আট আনা এক টাকার কিস্তিতে। তবু পদে পদে লড়াই করেছেন তিনি।

মধ্যবিত্ত ভদ্রলোক বলতে যা বোঝায়, তা তিনি হতে পারেননি। কেউ বলতেন তিনি ম্লেচ্ছ, কেউ বলতেন গোল্লায় গেছেন। ধর্ম মানেন না, যত্রতত্র খান, যার-তার সঙ্গে মেলামেশা করেন, এমন অভিযোগও উঠত। কিন্তু জীবনের টানে আর জীবিকার গরজে তিনি ঘুরেছেন এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার নানা প্রান্তে। যারা ভালোবেসে কাছে টেনেছে, তাদের কাছেই বসেছেন, লেনদেন হয়েছে হাসি-কান্না-স্নেহ-প্রেমের। সেই অভিজ্ঞতা থেকেই তিনি লিখতে শুরু করেন গল্প আর উপন্যাস। পাঠকদের ভালোবাসায় ভরে ওঠা এই লেখকের জীবনের গল্পই যেন এই বইয়ের প্রাণ।

প্রকাশনী:অনুপম প্রকাশনী
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:159
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all