Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আবদুল্লাহ আল-মুতীর 'আবিষ্কারের নেশায়' বইটি বিখ্যাত ১৪ জন বিজ্ঞানীর ১৪টি আবিষ্কারের গল্প দিয়ে সাজানো। বিজ্ঞানকে সাহিত্যের মমতায় মোড়ানোর অসাধারণ ক্ষমতা ছিল এই লেখকের। কটমটে বিজ্ঞান নয়, বরং গল্পের ছলে বিজ্ঞানের জটিল বিষয়গুলো তিনি এত সহজভাবে উপস্থাপন করেছেন যে শিশু-কিশোররা পড়তে পড়তে মুগ্ধ হয়ে যাবে। ব্যাঙ-নাচানো বিজ্ঞানী, আসল চাঁদ আর নকল চাঁদ, বিজলি এল হাতের মুঠোয়, এমন সব মজার নামকরণে লেখা এই বই।
কীভাবে এক বুড়োর দাঁতের ময়লার মধ্যে লুকিয়ে ছিল জীবাণুর রহস্য, বাথটাবে গোসল করতে গিয়ে কীভাবে জানা গেল খাঁটি সোনার কৌশল, এসব চমকপ্রদ ঘটনা জানতে পারলে বিজ্ঞানমনস্ক শিশুদের মনে জাগবে অসীম উৎসাহ। ৫ থেকে ১৪ বছর বয়সী যে কোনো বিজ্ঞানপ্রেমী শিশুর জন্য এই বই অপরিহার্য। ১৯৬৯ সালে প্রথম প্রকাশের বছরই লেখক এই বইয়ের জন্য ইউনাইটেড ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করেন। বিজ্ঞানীদের অদম্য নেশা আর আবিষ্কারের পেছনের গল্প নিয়ে বইটির নামকরণ যে সার্থক, তা পড়লেই বোঝা যায়।
| প্রকাশনী | : | অনুপম প্রকাশনী |
| সংস্করণ | : | 8th Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844043589 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 87 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |