জহির রায়হানের 'গল্প সমগ্র' আমাদের কথাসাহিত্যের এক উজ্জ্বল প্রতিভার সংগ্রহ। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি এদেশের শ্রেষ্ঠদের একজন, কিন্তু কথাসাহিত্যিক হিসেবেও তাঁর অবস্থান ছিল অগ্রগণ্য। আপাদমস্তক শিল্পী এই মানুষটি চলচ্চিত্র ও সাহিত্য দুই অঙ্গনেই ছিলেন সমানভাবে সক্রিয়। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সংগ্রামের প্রতিটি পর্যায়ে তিনি আলো দেখিয়েছেন জাতিকে, আর সেই ইতিহাসের বাঁকগুলো ফুটে উঠেছে তাঁর রচনায়।
মাত্র ৩৭ বছরের স্বল্প আয়ুতে তিনি চলচ্চিত্র ও সাহিত্যে যে সৃষ্টির ফসল রেখে গেছেন, তা তাঁকে অমর করে রেখেছে। স্বাধীনতার পরপরই তাঁর বিয়োগান্ত অন্তর্ধান জাতিকে যেমন হতবাক করেছিল, তেমনি দুই শিল্পমাধ্যমকেও করেছে রিক্ত। চলচ্চিত্রকার পরিচয়ের আড়ালে তাঁর সাহিত্যিক অবদান অনেকাংশে ঢাকা পড়ে গেছে। এই সংকলনের লক্ষ্য নবীন প্রজন্মের পাঠকদের কাছে সেই মহান কথাশিল্পীর সাহিত্যিক প্রতিভার পূর্ণাঙ্গ পরিচয় পৌঁছে দেওয়া। বইটিতে স্থান পেয়েছে সোনার হরিণ, সময়ের প্রয়োজন, একটি জিজ্ঞাসা, বাঁধ, সূর্যগ্রহণ, মহামৃত্যু, ম্যাসাকার, একুশের গল্পসহ মোট একুশটি গল্প।
| প্রকাশনী | : | অনুপম প্রকাশনী |
| সংস্করণ | : | 7th Printed, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789844042674 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 124 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।