আউটসোর্সিং ও ভালোবাসার গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাহিতুল ইসলামের 'আউটসোর্সিং ও ভালোবাসার গল্প' সত্য ঘটনা অবলম্বনে লেখা এক অনন্য উপন্যাস। তথ্যপ্রযুক্তি নিয়ে সাংবাদিকতার সুবাদে লেখকের সঙ্গে পরিচয় হয় অসংখ্য ফ্রিল্যান্সারের, কিন্তু মাহাবুবের (ছদ্মনাম) গল্প শুনে তিনি বুঝেছিলেন, এ ঘটনা নিয়ে একটা আস্ত উপন্যাসই লেখা যায়।
আউটসোর্সিং পেশা এখনো আমাদের সমাজে তেমন স্বীকৃতি পায়নি। অথচ ফ্রিল্যান্সাররা যে কোনো সরকারি-বেসরকারি চাকরির তুলনায় আয়-স্বাধীনতায় পিছিয়ে নেই, দিনরাত কাজ করে দেশের জন্য রেমিটেন্স আনছেন তারা। তবু বিয়ের সময় ছেলে ফ্রিল্যান্সিং করে শুনলে পাত্রীপক্ষ ভরসা পায় না।
ভরসা পাননি মাহাবুবের প্রেমিকা রাইসার পরিবারও। ভালোবাসার কাজ আর ভালোবাসার মানুষ—এর মধ্যে বেছে নিতে হবে কোনটা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে চলে উপন্যাসের কাহিনি। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বাস্তব জীবন আর ভালোবাসার টানাপোড়েনের এই গল্প পাঠককে ভাবাবে নিশ্চয়ই।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849751069 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |