শৈলবালা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহরিয়ার জাওয়াদের 'শৈলবালা' ইতিহাস ও লোককাহিনী আশ্রিত একটি ঐতিহাসিক উপন্যাস। ১৬১২ সালে খাগড়াঘাটের যুদ্ধে মুঘল বাহিনীর কাছে রাজা প্রতাপাদিত্যের পরাজয়ের পর যশোহর রাজ্য ভেঙে যায়। ষোলো বছর পর ১৬২৮ সালে সম্রাট শাহজাহান সিংহাসনে বসেন। নতুন সম্রাটকে ঘিরে শুরু হয় আঞ্চলিক বিদ্রোহ, দক্ষিণাত্যে দেখা দেয় ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ। এদিকে পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারও বেড়েই চলেছে। এমন সংকটের মধ্যে ১৬৩১ সালে সম্রাজ্ঞী মুমতাজ মহলের মৃত্যু শাহজাহানকে আরও বিপর্যস্ত করে তোলে।
এই অস্থির সময়ে মোহাম্মদশাহী পরগনার করদ রাজা হরিহর চন্দ্র রায় বিদ্রোহ ঘোষণা করেন। তাঁর একমাত্র কন্যা শৈলবালা জাত-পাত ভুলে প্রেমে পড়ে গাঙের জলে ভেসে আসা আফগানি যুবক মাসুদ খাঁর। এই অসম প্রেমের পরিণতি কী হবে? মুঘল সম্রাটের বিশাল বাহিনীর সাথে রাজার ছোট্ট সৈন্যদলের যুদ্ধও অবশ্যম্ভাবী। ইতিহাসের পাতা থেকে হারাতে বসা শৈলকূপা অঞ্চলের মানুষের মুখে মুখে বেঁচে থাকা এই উপাখ্যানে আছে রাজা-রানী, রাজকুমারী, প্রেম, ষড়যন্ত্র আর যুদ্ধ। আগ্রা, বুরহানপুর থেকে বাংলার গ্রাম-গঞ্জ, জাহাঙ্গীর নগর থেকে ছোট্ট শহর হরিহরা পর্যন্ত বিস্তৃত এই গল্প পাঠককে মুগ্ধ করবে।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849607373 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 172 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |