পথের পাঁচালী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' (১৯২৯) বাংলা সাহিত্যের একটি অমর উপন্যাস। বাংলার গ্রামীণ প্রেক্ষাপটে দুই ভাইবোন অপু ও দুর্গার বেড়ে ওঠার কাহিনি নিয়ে রচিত এই চিরায়ত উপন্যাসটি। ছোটদের জন্য এর সংস্করণের নাম 'আম আঁটির ভেঁপু'। পরবর্তীকালে সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র 'পথের পাঁচালী'। রবীন্দ্রনাথ ঠাকুর এই বই পড়ে বিভূতিভূষণকে লিখেছিলেন, 'তোমার বইখানি দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে'।
প্রকাশের প্রায় এক শতাব্দী পরেও বাংলা সাহিত্যের এই মহান উপন্যাসটি পাঠকের মনে স্নিগ্ধ ও মৃদু অনুভূতি জাগিয়ে রাখে। লেখক এই উপন্যাস রচনার সময় পাতার পর পাতা খসড়া করেছেন এবং কাহিনির পরিকল্পনা করেছেন। ভাগলপুর শহরে এক শাড়ি পরা রুক্ষচুলের বালিকাকে দেখে বিভূতিভূষণের মনে গভীর বাৎসল্যরসের সঞ্চার হয়, আর সেই কিশোরীকেই তিনি 'দুর্গা' চরিত্রে রূপ দেন। লেখকের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'অপরাজিত', 'অশনি সংকেত', 'আরণ্যক' ও 'আদর্শ হিন্দু হোটেল'।
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849797449 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।