সোনার কাঠি রুপার কাঠি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাকিনা খাতুন ও মহিউদ্দিন আহমদের 'সোনার কাঠি রুপার কাঠি' এক মা এবং তাঁর সন্তানের স্মৃতিকথা। ১৯২০ থেকে ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে শৈশবের দিনগুলোকে ফিরে দেখা হয়েছে এই বইয়ে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, ভালোবাসা, ঘৃণা আর আবেগের মধ্য দিয়ে উঠে এসেছে একটি বিশেষ সময়ের মানুষ ও সমাজের চিত্র। নানা কুসংস্কার আর বিচারে অনেক কিছু প্রকাশ করা সম্ভব হয় না, তবুও স্মৃতিকথার এই প্রয়াস কৌতূহল জাগায়।
স্মৃতিকথা ইতিহাস না হলেও ইতিহাসের উপাদান থাকে এতে। এই বইয়ে বর্ণিত জীবনকথার সাথে মিলে যেতে পারে বহু মানুষের অতীত অভিজ্ঞতা। প্রতিটি মানুষের জীবনে আছে আনন্দের কিংবা লড়াইয়ের গল্প, আর সেসবই বাস্তবতার প্রতিফলন। এক মা ও তাঁর ছেলের শৈশবের কিছু স্মৃতি নিয়ে গড়ে ওঠা এই বই পাঠককে নিজের অতীতের দিকে ফিরে তাকাতে বাধ্য করবে।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849751052 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |