এন্ড্রোনিয়োর পিৎজা আর ইসি বিল্লি
by শুভাশীষ রায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শুভাশীষ রায়ের 'এন্ড্রোনিয়োর পিৎজা আর ইসি বিল্লি' একটি মজার বিজ্ঞান কল্পকাহিনী। ক্রিয়া নামক গ্রহের সবচেয়ে নামকরা শেফ এন্ড্রোনিয়ো। তাদের গ্রহের প্রধান এস্ট্রোমোনার্ক প্রাইম একবার ছদ্মবেশে পৃথিবীতে এসে পিৎজা খেয়েছিলেন, যা তার এত ভালো লেগেছিল যে তিনি এন্ড্রোনিয়োকে রেসিপি শিখতে পৃথিবীতে পাঠান। এন্ড্রোনিয়ো তার রোবট বিড়াল ইসি বিল্লিকে নিয়ে টেলিপোর্ট করে পৃথিবীতে আসে, ফরিদপুরের হেমন্ত মেলায় হাওয়াই মিঠাই বানানোর যন্ত্রের ভিতর দিয়ে। সেখানে তাদের পরিচয় হয় আদি আর অরণ্যের সাথে, যারা তাকে ঢাকায় নিয়ে আসে পিৎজার খোঁজে।
কিন্তু এরই মাঝে পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোর ঝলকানি দেখা যায়, যা নিয়ে খবরের চ্যানেলগুলো সরব হয়ে ওঠে। এন্ড্রোনিয়ো চিনতে পারে এই আলো, কারণ ক্রিয়াতেও এটি দেখা গিয়েছিল। দুর্ধর্ষ এলিয়েন জাতি বগাটু পৃথিবী থেকে তথ্য নিচ্ছে, এক সপ্তাহ পর তারা আক্রমণ করবে, আর সেই আক্রমণ হবে বাংলাদেশে। ক্রিয়াকে বাঁচানো এন্ড্রোনিয়ো কি পারবে পৃথিবীকেও বাঁচাতে? বিজ্ঞান, রোমাঞ্চ আর হাস্যরসে ভরা এই গল্প তরুণ পাঠকদের মন জয় করবে।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |