মনোবৈজ্ঞানিক পরিমাপন ও পরিসংখ্যান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক নীহাররঞ্জন সরকারের 'মনোবৈজ্ঞানিক পরিমাপন ও পরিসংখ্যান' গ্রন্থটি দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়েছে। বইটিতে মনোবৈজ্ঞানিক পরিমাপনের বিভিন্ন পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, সাথে পরিমাপনে ব্যবহৃত পরিসংখ্যান পদ্ধতিও অন্তর্ভুক্ত। বাংলাদেশে এই বিষয়ে এটি প্রথম গ্রন্থ, যা শিক্ষা ও মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের প্রয়োজন মেটাবে বলে লেখক বিশ্বাস করেন।
বইটির সূচিপত্রে রয়েছে মূল্যায়ন ও পরিমাপন, মানস পরিমাপনের ক্রমবিকাশ, সাইকোফিজিক্সের তাত্ত্বিক ধারণা, মনোবৈজ্ঞানিক অভীক্ষার সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, অভীক্ষার নির্ভরযোগ্যতা ও যথার্থতা, পদ বিশ্লেষণ, উপাদান বিশ্লেষণ, ব্যক্তিত্বের মূল্যায়ন, রেটিং স্কেল, মনোভাব পরিমাপক স্কেল, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, নির্ভরণ বিশ্লেষণ, সম্ভাবনা ও অনুমান পরীক্ষাকরণ, গতিধারা বিশ্লেষণসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মনোবিজ্ঞানের শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি একটি সমৃদ্ধ রেফারেন্স গ্রন্থ।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847027700039 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 456 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |