337৳450৳Save 113৳ (25%)
Qty
1
Wishlist
Share

শাহরিয়ার জাওয়াদের 'মেম্ফিস' উপন্যাসটি পাঠককে নিয়ে যায় প্রায় পৌনে পাঁচ হাজার বছর আগের মিশরে। আবিদোসের প্রাচীন সমাধিক্ষেত্র থেকে মিশরের প্রথম ফারাও নারমারের রাজদণ্ড চুরি করে পালায় একদল মানুষ, সাথে করে নিয়ে যায় মৃতদের আত্মার অভিশাপ। সাত বছর ধরে নীলনদে বন্যা না হওয়ায় দুর্ভিক্ষে জর্জরিত গোটা মিশর।

দেশকে এই ঘোর দুর্দিন থেকে মুক্ত করতে প্রধান উজির ইমহোটেপ জাহাজে চেপে খুঁজতে বের হন হারিয়ে যাওয়া জীবন ঝরনা। সেই জাহাজে জায়গা করে নেয় একজন রহস্যময় তরুণ। রাজধানী মেম্ফিসের রাজপ্রাসাদে জ্যোতিষী রিমা ভবিষ্যদ্বাণী করেন, আলোর মাঝেই আছে অন্ধকার।

সন্তানসম্ভবা রানিকে প্রাসাদে রেখে কীসের টানে ফারাও জোসের ছুটছেন হেলিওপলিসে? সেনাপতি আপেপি কেন এত বিচলিত? জোসেরের স্বপ্নে আবির্ভূত হারানো দেবতা খেনুমের পায়ের আঘাতে নাকি নীলনদে বান ডাকে। এসব রহস্যের জট খুলতে পাঠককে ডুব দিতে হবে প্রাচীন মিশরের অজানা ইতিহাসে।

প্রকাশনী:জ্ঞানকোষ প্রকাশনী
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৪
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849842828
পৃষ্ঠা সংখ্যা:208
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

মিশরীয় সভ্যতার ইতিহাস এর আরও বই

See all

শাহরিয়ার জাওয়াদ এর আরও বই

More Categories

See all

জ্ঞানকোষ প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all