আমজনতার জন্য ফ্রিল্যান্সিং
by বাপ্পি আশরাফ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাপ্পি আশরাফের 'আমজনতার জন্য ফ্রিল্যান্সিং' বইটি তাদের জন্যই লেখা, যারা ইনকামের নতুন পথ খুঁজছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। যারা নিজে নিজে শিখতে চান, কোনো ট্রেনিং ছাড়াই ঘরে বসে দক্ষতা বাড়িয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর গাইড। বইটিতে অ্যাক্টিভ ও প্যাসিভ উভয় ধরনের আয়ের কথা বলা হয়েছে।
যারা ইউটিউব দেখে ফ্রিল্যান্সিং নিয়ে ভুল ধারণা তৈরি করেছেন, বা অনেকগুলো কোর্স কিনে শুধু হার্ডডিস্ক আর মেমোরি কার্ড ভর্তি করেছেন, তাদের জন্যও এই বইটি সহায়ক। এখানে ফ্রিল্যান্সিং শুরু করার পদ্ধতি, কোন বিষয়ে কাজ করলে বেশি আয় সম্ভব, এবং মাসে কত টাকা ইনকাম করা যায়, এসব প্রশ্নের সহজ উত্তর রয়েছে।
বইটিতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি, ফাইভার ও আপওয়ার্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কম্পিউটার বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব কি না, কোন ধরনের ডিভাইস প্রয়োজন, এসব বাস্তব প্রশ্নের উত্তরও পাবেন পাঠক। যারা আধুনিক হতে চান এবং ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য বইটি একটি ভালো শুরু।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |