ভিন্ন সময়ের পৃথিবী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ সিরাজুল ইসলাম এফসিএ রচিত 'ভিন্ন সময়ের পৃথিবী' একটি রোমাঞ্চকর বিজ্ঞান কল্পকাহিনী। বিধ্বস্ত নভোযানের ভেতর থেকে দুই বন্ধু সিহান ও তিহান উদ্ধার করে এক ভিনগ্রহের নভোচারী প্রিনকে। কৃতজ্ঞ প্রিন তাদের উপহার দেয় সময় পরিভ্রমণের অত্যাধুনিক এক প্রযুক্তি। এরপরই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে দুঃসাহসিক অভিযান। তিহান চলে যায় হাজার বছর আগের নির্জন নদীতীরের বালুকাবেলায়, আর সিহান পৌঁছে যায় এগারোশ বছর ভবিষ্যতের উন্নত দেশ আমেরিকায়। এরপর তারা দুইশ, তিনশ বছর করে সময় পরিবর্তন করে নিজের সময়ে ফেরার চেষ্টা চালায়।
অজানা অচেনা পরিবেশে ভিন্ন সময়ের পৃথিবীতে তারা মুখোমুখি হয় অপ্রত্যাশিত সব চ্যালেঞ্জের। শরীরের লোমকুপ শিউরে ওঠা সেই সব রোমাঞ্চকর ঘটনা আর ভিন্ন সময়কে জানার তীব্র আকাঙ্ক্ষা পাঠককে বইয়ের গভীরে ডুব দিতে বাধ্য করবে। সময় ভ্রমণের কল্পনাপ্রিয় পাঠকদের জন্য এ এক অনন্য অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849607335 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |