Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ সিরাজুল ইসলাম এফসিএ-র উপন্যাস 'মা' গ্রামীণ পটভূমিতে যৌথ পরিবারে বেড়ে ওঠা এক মধ্যবিত্ত মায়ের জীবনকথা। সন্তানের জন্ম থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে মা নীরবে কাজ করে যান, কখনো পেছন থেকে আগলে রাখেন, কখনো সামনে থেকে পথ দেখান। সন্তান জীবনযুদ্ধে বারবার হোঁচট খায়, কিন্তু মায়ের স্নেহময় সাহচর্যে আবারও ঘুরে দাঁড়ায়।
সময় যত এগোয়, মায়ের শরীরে বাসা বাঁধে দুরারোগ্য রোগ। ডাক্তারের জানান, এ রোগের আর নিরাময় নেই। সন্তানের পৃথিবী তখন এলোমেলো হয়ে যায়। জীবনের পথে হেঁটে হেঁটে একদিন মা চলে যান অনন্ত পরপারে। রয়ে যায় শুধু স্মৃতি, আর মায়ের দেখিয়ে দেওয়া সেই পথ।
বইটির কোনো না কোনো পাতায় পাঠক নিজেকে খুঁজে পাবেন। মায়ের সুখ-দুঃখ, হাসি-কান্না, আদর-ভালোবাসা, বৃদ্ধাবস্থায় উপেক্ষা, সব মিলিয়ে বাস্তব জীবনের এমন সব ঘটনা তুলে ধরা হয়েছে যা প্রতিটি সন্তানের মনে নাড়া দেবে।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849706090 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |