একটা দেশ যেভাবে দাঁড়ায়
by রউফুল আলম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রউফুল আলমের 'একটা দেশ যেভাবে দাঁড়ায়' বইটি শিক্ষাঙ্গনকে একটি জাতির মেরুদণ্ডের কশেরুকার সঙ্গে তুলনা করেছে। যেমন মেরুদণ্ডের কশেরুকা দুর্বল হলে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষাঙ্গন দুর্বল হলে একটি জাতিও শির উঁচু করে দাঁড়াতে পারে না। একটি দেশকে জাগাতে হলে শিক্ষাঙ্গনকে জাগাতে হবে, গবেষণাকে সংস্কৃতিতে রূপ দিতে হবে এবং মানুষকে মূল্যায়ন করতে হবে শুধু কর্ম দিয়ে।
যোগ্যকে উপযুক্ত স্থান দিতে হবে, অযোগ্যকে আগাছার মতো তুলে ফেলতে হবে। তারুণ্যের আগ্রহ ও নেশাকে রাষ্ট্রের সম্পদে রূপ দিতে হবে, মেধাকে লালন করতে হবে এবং মেধার তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠা করতে হবে। সারা দুনিয়ার সঙ্গে জ্ঞান-গবেষণার আদান-প্রদান থাকতে হবে। এই বিষয়গুলোই ক্ষুদ্র প্রবন্ধ আকারে রচিত হয়েছে এই বইটিতে। পাঠক বইটি পড়তে পড়তে একটি কালের দর্পণ দেখতে পাবেন, যেখানে বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে একটি সমাজ ও তারুণ্য কীভাবে সগৌরবে দাঁড়াবে তার দিকনির্দেশনা ফুটে উঠেছে।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849716525 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |