দার্শনিক রচনাবলী—১ গরুটি আছে কি না?
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মহিউদ্দিন মোহাম্মদের 'দার্শনিক রচনাবলী—১ গরুটি আছে কি না?' বইটি আকারে ছোট হলেও গুরুত্বে একাই একশো বইয়ের সমান। আধুনিক দর্শনের মৌলিক কাজ বাংলায় খুবই দুর্লভ, তাই এই প্রকাশনা বাংলা ভাষায় এক মাইলফলক। লেখক তার প্রিয় গরুটির বাস্তব অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, আর দেখিয়েছেন গরুটি আছে কি না আর মহাবিশ্ব আছে কি না, এ দুটি একই প্রশ্ন।
মানুষের জ্ঞান লাভের ক্ষমতা সীমিত, আমরা মহাবিশ্বকে যে রূপে দেখি সে রূপ মহাবিশ্বের না-ও থাকতে পারে। সাধারণ চোখে যা অকাট সত্য মনে হয়, অসাধারণ চোখে তা বিভ্রান্তিকর। বইটি দুই ভাগে বিভক্ত, প্রথম ভাগ বাংলায় ও দ্বিতীয় ভাগ ইংরেজিতে। ইংরেজি অংশে লেখক 'সেনটিয়েন্স প্যারাডক্স' ও 'ডিজাইন সেট' নামে দুটি নতুন দার্শনিক ধারণা উপস্থাপন করেছেন। পদার্থের মৌলিক কণা নির্দিষ্ট ডিজাইনে সন্নিবেশিত হলে প্রাণের সঞ্চার হতে পারে, এই তত্ত্ব থেকে কৃত্রিম বুদ্ধিমান প্রাণী সৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বইটি পড়ার পর চারপাশের জগৎ সম্পর্কে পাঠকের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849828471 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |