সফল মন্ত্র
by রউফুল আলম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রউফুল আলমের 'সফল মন্ত্র' সফলতাকে দেখে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সফলতার আকাঙ্ক্ষা সবার মধ্যেই সহজাত, কিন্তু লেখক মনে করিয়ে দেন, সফলতার কোনো ছকে বাঁধা নির্দিষ্ট পথ নেই। এটি এক দীর্ঘ পথ, যেখানে রয়েছে অভিজ্ঞতা, উত্থান-পতন আর নানা গল্প। সফলতার কোনো গন্তব্য নেই, আছে শুধু সূচনা। যে মানুষ হাজার মাইল পথ পাড়ি দিয়েছে, সে-ও তো এক কদম দিয়েই যাত্রা শুরু করেছিল।
লেখকের মতে, সফলতা আসলে কর্মানন্দ, কাজের মধ্যেই যে আনন্দ তা উপভোগ করার তৃষ্ণা। বারবার ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়ানোর শক্তি, গভীর ধ্যানের নিষ্ঠা, বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার সাহস, এসবই সফলতার মূল উপাদান। সফল মানুষরা কঠোর পরিশ্রম করে নিজের ভেতরের সম্ভাবনাকে খুঁজে বের করেন, অপূর্ণতার দিকে না তাকিয়ে নিজের পূর্ণতাকেই বড় করে দেখেন। ঝড়-ঝাপ্টায় বিচলিত না হয়ে নতুন পথ, নতুন দিশা খুঁজে নেন তারা। যারা জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজছেন, তাদের জন্য এই বই হতে পারে এক দিকনির্দেশনা।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849648529 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 119 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |