বাংলাদ্বীপে ওরা কজন

প্রতিকূল পরিবেশে জীবনযাপনের উপাখ্যানে রচিত

by মাহফুজুর রহমান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

128৳160৳Save 32৳ (20%)
Qty
Wishlist
Share

মাহফুজুর রহমান-এর 'বাংলাদ্বীপে ওরা কজন' উপন্যাসের কাহিনি শুরু হয় একদল কিশোর-কিশোরীর সুকৃতির স্বীকৃতিস্বরূপ বিমানে আরোহণের দুর্লভ সুযোগ পাওয়ার মধ্য দিয়ে। কিন্তু কে জানত, সেই বিমানটি দুর্ঘটনাকবলিত হয়ে এক অভাবিত পরিণতি বয়ে আনবে তাদের জন্য! অবশ্য দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারত, তা যে হয়নি সেটা তাদের ভাগ্য। বিমানটি গিয়ে পড়ল এক দ্বীপে, আর সেখানেই শুরু হলো তাদের অজানা সংগ্রাম।

সেই দ্বীপে কেমন করে তারা কয়েক মাস বেঁচে রইল, কেমন করে জীবনধারণের উপায়গুলো একে একে তাদের হাতে এলো, কত শত প্রতিকূলতাকে পেরিয়ে তারা ফিরে এলো স্বদেশভূমিতে, তারই রুদ্ধশ্বাস কাহিনি এই বই। ভয়, শঙ্কা আর অনিশ্চয়তায় ভরা প্রতিকূল পরিবেশে জীবনযাপনের এই উপাখ্যান আমাদের শিশুসাহিত্যে এক অনন্য সংযোজন। দুঃসাহসিক এই গল্প পাঠকদের অজানা এক জগতে নিয়ে যাবে।

প্রকাশনী:তাম্রলিপি
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848058190
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all