জ্যোৎস্নাঘর
by শাহআলম সাজু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহআলম সাজুর 'জ্যোৎস্নাঘর' জোৎস্না ও ভালোবাসার এক মায়াময় উপাখ্যান। অভি আর নীলার বিয়ে হয় বেলি ফুলের মালা পরিয়ে, বেকার অবস্থায়। অভির স্বপ্ন একটা চাকরি, আর নীলার স্বপ্ন একটা জোৎস্নাঘর, যেখানে বসে তারা জোৎস্না দেখবে, জোৎস্নার বৃষ্টিতে ভিজবে। অন্যদিকে শিবেন ও দিপালি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করতে গিয়ে মিছিলে পরিচিত হয়, ভালোবেসে বিয়ে করে, কিন্তু পরিবারের ত্যাজ্য হয়। অভাবের দিনে বৃষ্টিতে হাত ধরে ভিজে তারা স্বপ্ন দেখে একদিন তাদেরও একটা ঘর হবে।
অভির বাবা হাসান মাস্টার পেনশন পেয়ে নদীর পাড়ে বাড়ি করার স্বপ্ন দেখেন। মিলি, শিহাব, পরি ও মোহন, প্রত্যেকেরই নিজস্ব স্বপ্ন আছে। মোহন স্বপ্ন দেখে দূরের কোনো নদীর চরে গিয়ে বাড়ি করবে, প্রবল জোৎস্নারাতে নৌকায় বসে পরিকে নিয়ে গান গাইবে। এই উপাখ্যান জুড়ে আছে কিছু মানুষের স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণের গল্প, যেখানে জোৎস্নার শহর এক আকাঙ্ক্ষিত ঠিকানা।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848058428 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 214 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |