দ্বিখণ্ডিত চাঁদ
by আহমেদ বাসার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আহমেদ বাসারের উপন্যাস 'দ্বিখণ্ডিত চাঁদ' গ্রাম ও শহরের দুই ভিন্ন জীবনের সন্ধিস্থলে দাঁড়িয়ে। গ্রামীণ সমাজের নিপীড়নের শিকার শিউলি বিয়ের রাতেই ঘর ছেড়ে পালায়, আনিসের হাত ধরে পাড়ি জমায় শহরে। কিন্তু শহরের অনিশ্চিত জীবন আনিসকে বদলে দেয় ক্রমাগত। শিউলির মনের ভাঙন ও দ্বিধার মধ্যে রাসেলের আগমন নতুন জটিলতা তৈরি করে। গ্রামের সরল, তেজী মেয়েটি নিয়তির কাছে মাথা নত করতে রাজি নয়, প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে সে গড়ে তুলতে চায় নতুন জীবন।
নবরূপে গড়ে ওঠা শিউলিকে দেখে মুগ্ধ আনিস, আর টালমাটাল হয়ে পড়ে রাসেল। দ্বিখণ্ডিত চাঁদের মতোই তার মনের ভাঙনপ্রবণ অবস্থা পাঠকের সামনে উন্মোচিত হয় আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে। কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনা শিউলির জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। নতুন বাস্তবতার মুখোমুখি হয়ে সে কি টানটান শিরদাঁড়া নিয়ে দাঁড়াতে পারবে, নাকি হারিয়ে যাবে নষ্ট সমাজ-রাজনীতির জটিল গোলকধাঁধায়? সমাজ ও জনমনের নানা স্তর স্পর্শ করা এই উপন্যাস পাঠককে টেনে রাখে শেষ পর্যন্ত।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |