Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রতন সিদ্দিকী-র 'বারবনিতা' উপন্যাসটি এক হিন্দু নারীর মর্মস্পর্শী কাহিনি। জন্ম থেকে কন্যা শিশুর দৈহিক বিকাশের সাথে সাথে শুরু হয় নানা রকম যৌন নিপীড়ন। এসব অন্যায়ের কথা সে স্বজনদের কাছেও বলতে পারে না। ফলে তার মনে তৈরি হয় গভীর মনোসামাজিক সংকট ও সংশয়, যা তাকে পুরুষবিদ্বেষী করে তোলে। আর এর উপর যদি সে ধর্মীয় সংখ্যালঘু হয়, তাহলে পীড়নের যেন শেষ থাকে না।
লেখক এখানে সমাজের অভ্যন্তরে বাসা বাঁধা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। নারীর পাশে দাঁড়িয়ে তিনি অকপটে প্রতিবাদ করেছেন। শুধু গল্প নয়, এ যেন প্রাত্যহিক জীবনের সত্য ঘটনার প্রতিচ্ছবি। প্রগতি, সাম্য ও সম্প্রীতির প্রত্যাশায় লেখা এই বইটি সামাজিক বাস্তবতা নিয়ে ভাবতে শেখায়।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 2nd Print, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847009604478 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 75 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |