রোমিওপ্যাথি
by পলাশ মাহবুব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পলাশ মাহবুবের 'রোমিওপ্যাথি' একটি হালকা-মেজাজের রম্যরচনা। ছোট ভাই তার বড় ভাইয়ের কাছে গার্লফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে কিছু প্রেমের লাইন লিখে দেওয়ার অনুরোধ করে। সে চায়, বড় ভাই সাহিত্য মিশিয়ে কয়েকটা লাইন লিখে দিক, আর সে শুধু 'ইতি, তোমার আমি' অংশটা বসিয়ে নেবে।
আগের গার্লফ্রেন্ডের কথা উঠলে ছোট ভাই বলে, ওর বাবা ইটের ভাটার মালিক, তাই মেয়ের মন-দিলও ছিল ইটের মতো শক্ত। কিন্তু বর্তমান গার্লফ্রেন্ড নরম মনের, বাংলার ছাত্রী, জীবনানন্দ দাশকে চেনে, শঙ্খ ঘোষের কবিতা পড়ে। সংলাপনির্ভর এই গল্পে লেখকের রম্যবোধ আর ভাষার খেলায় পাঠক হাসতে বাধ্য।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847009603754 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |