ফেল্টু বাহিনী

by শাহ আলম সাজু

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

96৳120৳Save 24৳ (20%)
Qty
Wishlist
Share

শাহ আলম সাজুর 'ফেল্টু বাহিনী' শিশু সাহিত্যের এক উজ্জ্বল সংযোজন। আমরা সমৃদ্ধ শিশুসাহিত্যের যুগে বড় হয়েছি, যেখানে খবরের কাগজে শিশুদের পাতা ছিল বর্ণাঢ্য। শিশুদের মনন গড়ে তুলতে এসবের অবদান অসীম। শাহ আলম সাজু শিশু সাহিত্যে ব্রতী হয়েছেন। তরুণ বয়সে শৈশব ও কৈশোরের স্মৃতি এখনো তার মনে জাগ্রত। তাই তার ভাবনায় চলে আসে আম চুরি, ভূত, যদু মাস্টারের কথা। যদু মাস্টার আজকের দিনে এক অভাবনীয় চরিত্র—ছাত্রের সাফল্যে শিক্ষক কাঁদে, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়। এই সংস্কৃতি এখন ইতিহাস। শিশুদের প্রাণবন্ত রাখা, মনন সৃষ্টি করা এবং পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। সাংবাদিকতার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ কাজে ব্রতী হওয়ায় লেখকের প্রতি জন্মেছে নতুন ভালোবাসা। বইটিতে রয়েছে ফেল্টু বাহিনী, চাপাবাজি কোচিং সেন্টার, ফেরা, পিণ্ডত স্যারের কানমলা, হিটলু মামা, জঙ্গলবাড়ির হলুদ পরী, অমিতের জয়, মেঘের দেশের মেঘপরী, পরীটি আর আসে না, চাঁদের দেশে লালপরী ও নীলপরী, পরী বন্ধু, বাঘের বাড়ি, তিথি ও চিল, মিছিল আগুন রহস্য, টিয়ে পাখির বিয়ে তিন বন্ধু আর রহস্যময় সাগরদীঘি—এমন অসংখ্য মজার গল্প।

প্রকাশনী:তাম্রলিপি
ভাষা:bangla
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all