তাবাসসুম নাজের 'রায়না ও এলিয়েন' বইয়ে রায়না হককে কনক সরকার এক অদ্ভুত প্রস্তাব দেয়। রায়নাকে নিয়োগ করা হবে টিউটার হিসেবে, কিন্তু তার ছাত্রটি একজন এলিয়েন! কনকের মতে, পৃথিবীর আদি অবস্থা থেকেই এখানে এলিয়েনরা বসবাস করে আসছে। কনক নিজেও নাকি এই পৃথিবীর নয়। যে গ্রহ থেকে সে এসেছে, সেখানে সবাই একেকটি বই। শুনে রায়না হাসবে না কাঁদবে, বিশ্বাস করবে না করবে, কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু কনকের এমন সব ভেলকি দেখে অবিশ্বাস করা যায় না। এভাবেই কাহিনী এগিয়ে যায় একের পর এক মজার ঘটনার মধ্য দিয়ে। কল্পনা আর বাস্তবতার মিশেলে লেখা এই বইটি শিশু-কিশোরদের মনে কৌতূহল জাগাবে। এলিয়েন আর বইয়ের সম্পর্ক নিয়ে এমন ভিন্নধর্মী গল্প পাঠককে আনন্দ দেবে।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।