গোয়েন্দা রোহান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অরুণ কুমার বিশ্বাসের 'গোয়েন্দা রোহান' কিশোর গোয়েন্দা কাহিনীর একটি মজার সংযোজন। গল্পে দেখা যায়, রোহান তার ভর্তিপরীক্ষার কথা ভুলে কাজল আর সজলকে নিয়ে ব্যস্ত সময় পার করছে। সে নিতুকে নিয়ে সারাক্ষণ ঢাকার রাস্তা মাপে। হঠাৎ কাজলের এক বন্ধু ইবু নিখোঁজ হয়, সাথে তার দামি আইপ্যাডও। জাপান গার্ডেনে শোরগোল ওঠে, 'ইবু কই, তাকে ফেরত চাই।' কাজল তার মামা রোহানকে নিয়ে তদন্তে নামে, নিতুও এই কেসে মগজ ঘামায় আড়াই দিন। পেরিয়ে যায়, অথচ ইবুর কোনো খবর নেই। থানা থেকে পুলিশ আসে। শেষে কাজল আর নিতুর বুদ্ধিতেই ধরা পড়ে ইবুর অপহরণকারী, আর আইপ্যাডের চার্জার চুরি করতে গিয়েই সে ধরা খায়।
কিশোরদের জন্য এই গোয়েন্দা গল্পটি যেমন বিনোদনমূলক, তেমনি বুদ্ধির খেলায় ভরপুর। গল্পের চরিত্রগুলো প্রাণবন্ত এবং ঘটনার গতিপথ পাঠককে আনন্দ দেবে। যারা গোয়েন্দা কাহিনী পছন্দ করে, তাদের জন্য এটি একটি চমৎকার বই।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848058589 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 78 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |