নীল পেয়ালার বিষ
by অধরা জাহান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কবিতাকে বলা হয় সাহিত্যের সবচেয়ে প্রাচীন শাখা। অক্ষর আবিষ্কারের আগে থেকেই মানুষের চিন্তা আর উচ্চারণে কবিতা ছিল। ঋতু পরিবর্তনের মতোই কবিতাও যুগে যুগে বদলেছে রূপ। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মনে করতেন, কবিতা দর্শন আর ইতিহাসের চেয়েও মহৎ। অধরা জাহানের কাব্যগ্রন্থ 'নীল পেয়ালার বিষ' প্রেম, বিরহ, সুখ আর দুঃখের মিশেলে সাজানো।
এই সংকলনে আধুনিক ধারাকে প্রাধান্য দিয়ে অন্তমিলের বাঁধন এড়িয়ে চলা হয়েছে। বরং চারপাশের যাপিত জীবন, ব্যক্তি, সমাজ আর পরিবেশের নিত্যদিনের ঘটনাগুলোই হয়ে উঠেছে কবিতার বিষয়বস্তু। কবিতা যে কেবল ছন্দের খেলা নয়, তা এই বইয়ের কবিতাগুলো পাঠ করলে বোঝা যায়।
জীবনের জয়গান, সামাজিক অবক্ষয়, নৈতিকতা, দূরের মানুষকে কাছের করে তোলার আকুতি, সবই যেন ছড়িয়ে আছে শব্দ আর বাক্যের রঙে। 'নীল পেয়ালার বিষ' পাঠককে কবিতার সেই অসীম জগতে নিয়ে যায়, যেখানে নিজের ভেতরটুকু খোলামেলা করে প্রকাশ করার কোনো সীমানা নেই।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Edition 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 108 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |