কপি বেছে নিন
108৳135৳Save 27৳ (20%)
Qty
Wishlist
Share

রকিব হাসানের 'ভয়ানক দুঃস্বপ্ন' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জনি, যাকে দেখলেই তেড়ে আসে হিংস্র কুকুরের দল। কেন তার সাথে কুকুরদের এই শত্রুতা, সে নিজেই বুঝতে পারে না। শহরে এত কুকুর এল কোথা থেকে, এই ভাবনাও মাঝে মাঝে তাকে অবাক করে। তারপর হঠাৎ শুরু হয় আরেক যন্ত্রণা, স্কুল, লেখাপড়া, গানের প্রতিযোগিতা, খেলাধুলা, সবকিছু শিকেয় ওঠে।

বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে আশ্বস্ত করেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলো না কিছুই। ধীরে ধীরে জনি এগিয়ে চলে অমোঘ নিয়তির দিকে, আর বুঝতে পারে শহরের আরও অনেক ছেলেমেয়ের মতো তারও নিস্তার নেই। রহস্য ও ভয়ের মিশেলে লেখা এই উপন্যাসটি পাঠককে শেষ পর্যন্ত টেনে রাখবে।

প্রকাশনী:তাম্রলিপি
ভাষা:bangla
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all