দূর দ্রাঘিমায়
by গুলতেকিন খান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দূর দ্রাঘিমায়' কাব্যগ্রন্থে গুলতেকিন খান পৃথিবীর সেই নারীদের কবিতা অনুবাদ করে বাংলা পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন, যারা ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরে নিগৃহীত। যুদ্ধবিধ্বস্ত ইরাক থেকে আয়ারল্যান্ড, রাজনীতি-বিভক্ত কলম্বিয়া থেকে ত্রাসের মধ্যে থাকা জিম্বাবোয়ে পর্যন্ত ছড়িয়ে থাকা ২৫ জন কবির কবিতা স্থান পেয়েছে এই সংকলনে। ঘটনাচক্রে এই কবিরা সবাই নারী।
গ্রন্থবদ্ধ কবিতা অনুবাদ সাহিত্যে খুব বেশি প্রকাশিত হয় না, কিন্তু বৈশ্বিক বোঝাপড়ার জন্য এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রকরণ ও সাংস্কৃতিক পার্থক্যের প্রতি সম্মান রেখেও অনুবাদে পাঠযোগ্যতা বজায় রাখা সম্ভব, তার উজ্জ্বল উদাহরণ এই বই। প্রেম, ক্ষতি, স্বপ্ন আর ব্যর্থতার নানা প্রেক্ষাপটে লেখা এই কবিতাগুলো পাঠককে ভাবিয়ে তুলবে।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847009603714 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 63 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |