গবলিন
শফিকুর রহমান শান্তনুর 'গবলিন' উপন্যাস পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানোর গল্প নিয়ে। সবার জীবনে একটা পড়ে যাওয়ার গল্প থাকে, কেউ হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখার সময় পড়ে যায়, কেউ ছত্রিশতলার ছাদে দাঁড়িয়ে ভাবে সপ্তর্ষি মণ্ডল ধরা যাবে। যত উঁচুতে ওঠা যায়, পড়ে যাওয়ার ভয় তত পিছু তাড়া করে।
আবার সবারই উঠে দাঁড়ানোর গল্পও থাকে। কেউ সারাজীবন শুধু চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে জানে, কেউ চোরাবালি ভেদ করে হিমালয়ের মতো দাঁড়িয়ে যায়। এই পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানোর বাইরে থাকে কেবল রহস্যময়ী আঁধার। 'গবলিন' সেই গা শিউরে ওঠা আঁধারের গল্প, যেখানে আছে লালসা, যৌনতা, অনৈতিকতা আর কিছু ভুল সিদ্ধান্ত। হয়তো মানুষ ভুল সিদ্ধান্ত নেয় বলেই জীবন এত বৈচিত্র্যময়।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৯ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848058404 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।