জোছনার জলে প্রতিবিম্ব
by বাউল সাজু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাউল সাজুর 'জোছনার জলে প্রতিবিম্ব' উপন্যাসের মূল চরিত্র মাহফুজ জীবনযুদ্ধে পর্যুদস্ত হয়ে অজানার উদ্দেশে বেরিয়ে পড়ে। মনে অবর্ণনীয় কষ্ট পুঁজি করে সে নিজেকে অদৃষ্টের হাতে সঁপে দেয়। স্রোতের শ্যাওলার মতো এঘাট থেকে ওঘাটে ভেসে বেড়ানোর পর অবশেষে স্থির হয় এক পরিবারে। সেই পরিবারের আদরের বুদ্ধিমতী সোফিয়ার চোখে সে দেখতে পায় অন্য রকম এক আলোর খেলা। কিন্তু মাহফুজের মনের গহিনে দগদগে ঘা, আর সে সারাক্ষণ অতীত রোমন্থনেই ব্যস্ত থাকে।
সোফিয়া নানাভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করে, মুখচোরা মাহফুজকে আপন করে কাছে পাওয়াই তার একমাত্র উদ্দেশ্য। অথচ মাহফুজ নিজেকে খোলসের আড়ালে বন্দি রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। এই টানাপোড়েনের কাহিনি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে আটকে রাখবে। ভালোবাসা, বিরহ আর জীবন সংগ্রামের এমন চুম্বকসম ইতিহাস পড়তে হলে অবশ্যই পড়তে হবে 'জোছনার জলে প্রতিবিম্ব'।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849843047 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 102 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |