1857

১৮৫৭ সালের সিপাই বিপ্লবের প্রেক্ষাপটে রচিত

by শাহরিয়ার হোসেন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

400৳500৳Save 100৳ (20%)
Qty
Wishlist
Share

অতীতে ফিরে যেতে কার না সাধ জাগে? ইতিহাসের সাক্ষী হতে কে না চায়? এমন কোনো যন্ত্র যদি থাকত, যার সাহায্যে সময়ের শৃঙ্খল উপেক্ষা করে বিচরণ করা যেত, তবে বেশির ভাগ মানুষই ভবিষ্যতের বদলে অতীতকে বেছে নিতেন। কারণ অতীতের সঙ্গে রয়েছে পূর্বজ্ঞানের সখ্যতা। এমনই এক অনুভূতি থেকে জন্ম নিয়েছে শাহরিয়ার হোসেনের '1857' উপন্যাসটি।

ইতিহাসের চরণে কাহিনি গড়ার সম্ভাবনা লেখককে চরমভাবে আকর্ষণ করেছে। তাই তিনি বেছে নিয়েছেন ১৮৫৭ সালের সিপাই বিপ্লবের প্রেক্ষাপট, যা অনেকাংশে নির্ধারণ করেছে স্বাধীন দেশ হিসেবে আমাদের জন্মভূমির অবস্থান। দুঃখজনক হলেও সত্য, সিপাই বিপ্লবের বিশালতায় তৎকালীন পূর্ববঙ্গের নাম অনেকটাই উহ্য থেকে গেছে। অথচ পুরো ভারতের মতো এখানেও বয়ে গিয়েছিল প্রতিবাদের জোয়ার, বিদ্রোহের আগুন।

উপেক্ষিত এই সত্যটি কাহিনির আয়নায় তুলে ধরার পাশাপাশি লেখক উপস্থাপন করেছেন নির্ভুল ঐতিহাসিক প্রেক্ষাপট। যা পাঠকের কল্পনাশক্তিকে উদ্দীপিত করবে। শুধু ইতিহাস-প্রেমীদের নয়, সব শ্রেণির পাঠকের কাছেই উপন্যাসটি সমাদৃত হবে।

প্রকাশনী:তাম্রলিপি
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848058480
পৃষ্ঠা সংখ্যা:408
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all