Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

140৳175৳Save 35৳ (20%)
Qty
Wishlist
Share

খন্দকার মাহমুদুল হাসানের 'ভাষার ইতিকথা' বইটি ভাষার জন্ম ও বিবর্তনের এক বিশাল ক্যানভাস। মানুষের জাতিতে জাতিতে যেমন পার্থক্য, তেমনি ভাষায় ভাষায় পার্থক্য। কীভাবে সৃষ্টি হলো মানুষের আদিভাষা, কীভাবে পরিবর্তনের পথ বেয়ে জন্ম নিল হরেক রকমের ভাষা, সেই কাহিনিই বর্ণিত হয়েছে এই গ্রন্থে। ভাষার এই সৃষ্টি ও পরিবর্তনের পেছনেই লুকিয়ে আছে মানবজাতির নিজস্ব ইতিহাস।

প্রাচীন পৃথিবীর মানুষ কীভাবে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছিল, তার ইতিবৃত্তও আছে বইটিতে। পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে বিলুপ্ত ও বিপন্ন ভাষাগুলোর কাহিনি। বাংলাসহ বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন জাতিসত্তার ভাষার উদ্ভব ও পরিবর্তনের ইতিহাস এবং দেশের বিপন্ন ভাষাগুলোর অবস্থাও আলোচিত হয়েছে।

ভাষা নিয়ে যাদের কৌতূহল আছে, তারা এই বই থেকে নতুন অনেক তথ্য জানতে পারবেন। গুরুত্বপূর্ণ ছবি সংযোজনের কারণে বইটি সংরক্ষণযোগ্য একটি আকর গ্রন্থ হয়ে উঠেছে।

প্রকাশনী:তাম্রলিপি
সংস্করণ:1st Edition, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847009603327
পৃষ্ঠা সংখ্যা:111
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all