100 Common Mistakes in English
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
Shahnawaz Hossain Jay-এর '100 Common Mistakes in English' বইটি ইংরেজি শেখার ক্ষেত্রে বাংলাদেশিদের সবচেয়ে সাধারণ ভুলগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান দেয়। লেখকের মতে, আমরা বেশিরভাগ ভুলই শিখে ফেলি অন্যদের দেখে বা শুনে, সিনেমা কিংবা সোশ্যাল মিডিয়া থেকে। সমস্যা হলো, ইংরেজিকে আমরা পাঠ্যবিষয় হিসেবে দেখি, দৈনন্দিন যোগাযোগের ভাষা হিসেবে নয়। তাই পরীক্ষা বা শ্রেণিকক্ষের বাইরে কথ্য ইংরেজিতে আমরা দুর্বল হয়ে পড়ি।
এই বইয়ে ব্যাকরণগত ভুল ছাড়াও Formal এবং Informal ইংরেজির পার্থক্য দেখানো হয়েছে। লেখক Formal ইংরেজি ব্যবহারে উৎসাহিত করেছেন, যেন তা একাডেমিক লেখা, প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা যেকোনো স্পিকিংয়ে গ্রহণযোগ্য হয়। এগারো বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থেকে লেখক শিক্ষার্থীদের মধ্যে যে ভুলগুলো পর্যবেক্ষণ করেছেন, সেগুলোই এখানে বিস্তারিত আলোচনা করেছেন। SSC/HSC পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু, চাকরিপ্রার্থীসহ যেকোনো স্তরের ইংরেজি ব্যবহারকারীর জন্য বইটি কার্যকর সহায়ক।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | english |
| ISBN | : | 9789849582552 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |