অবশেষে তুমি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোর্শেদা হোসেন রুবীর 'অবশেষে তুমি' উপন্যাসটি শুরু হয় স্বপ্নপূরণের আগেই স্বপ্নভঙ্গের করুণ কাহিনি দিয়ে। বাকপ্রতিবন্ধী বড়বোনের স্বার্থ রক্ষার জন্য তোয়াকে বোনের দেবরকে বিয়ে করতে হয়। সে ভেবেছিল এই বিয়েতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু নতুন এক কষ্টের খবর পেয়ে তার আশা ভেঙে চুরমার হয়ে যায়, বোনের দেবর ইতিমধ্যে অন্য কাউকে মনে জায়গা দিয়ে ফেলেছে। সেখানে তোয়ার কোনো স্থান নেই, সে বড়জোর ঘরের কোণে থাকতে পারে।
শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে সরে আসার সিদ্ধান্ত নেয় তোয়া। এই কঠিন পথ ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। পারিবারিক বন্ধন, আত্মত্যাগ আর ভালোবাসার জটিল সম্পর্কের আবর্তে ঘুরপাক খাওয়া এক হৃদয়স্পর্শী গল্প। পাঠকরা তোয়ার সংগ্রাম ও মানসিক দ্বন্দ্বের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন।
| প্রকাশনী | : | তাম্রলিপি |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |