কপি বেছে নিন
108৳135৳Save 27৳ (20%)
Qty
Wishlist
Share

অরুণ কুমার বিশ্বাসের 'রোহান ও তার বিচ্ছুরা' কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস। নটরডেম কলেজের বিজ্ঞানের ছাত্র রোহানের সাথে কাজল আর সজলের গভীর বন্ধুত্ব। ছোটখাটো অপরাধ করে বাবার হাতে ঝাড় খাওয়ার সময় রোহান বুক দিয়ে আগলায় তাদের। রোহানের বন্ধু নিতুর সৎ মা তাকে নিত্য জ্বালাতন করে, আর বাপ মেনিমুখোর মতো চুপ করে থাকে।

কাজলের বন্ধু সায়ান লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে এক মেয়েকে চাপা দেয়। টাকার জোরে মামলা থেকে রক্ষা পাবে ভাবলেও মেয়েটি হাসপাতালে মারা গেলে পুলিশ তাকে কোর্টে চালান করে। একদিন সাফারি পার্কে গিয়ে ওরা পায় ফুটবলের মতো উটপাখির ডিম। সেই ডিম নিয়েই শুরু হয় অবাক কাণ্ড। নিতুর সৎ মায়ের ঘরে ভূতের নাচ আর পিলেকাঁপানো কণ্ঠস্বরের রহস্য কী, তা জানতে পড়তে হবে এই বই।

প্রকাশনী:তাম্রলিপি
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848058053
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all